৬ বছরের শিশুকে ফুসলিয়ে ঘরে নিয়ে ‘বলৎকার’
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের চিলমারীতে ছয় বছরের এক (ছেলে) শিশু বলৎকারের শিকার হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরপাত্রখাতা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রোববার বেলা সাড়ে ১২টার দিকে চরপাত্রখাতা এলাকার দিনমজুর মোস্তফা রহমানের ছয় বছরের ছেলে শিশুকে বাড়িতে একা পেয়ে একই এলাকার সাইদুর রহমানের ছেলে আকিমুল ইসলাম (১৮) ফুসলিয়ে তার ঘরে নিয়ে বলৎকার করে। এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে আকিমুল তার চাচির ঘরে শিশুটিকে আটকে রেখে পালিয়ে যায়। পরে শিশুটির চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে নিয়ে যায়। শিশুটির অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
চিলমারী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নাজমুল ইসলাম (সেকমো) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’




