প্ল্যাকার্ড হাতে রাস্তায় মুক্তিযোদ্ধারা ‘ভিক্ষা চাই না’
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন গাইবান্ধার মুক্তিযোদ্ধারা। আজ রোববার গাইবান্ধা শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এ মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে রাখেন। তার একটিতে লেখা ছিল, ‘৩০ ভাগ কোটা আমাদের অধিকার। ভিক্ষা চাই না’।
মানববন্ধনে সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইস্তেকুর রহমানসহ অনেকেই বক্তব্য দেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন মুক্তিযোদ্ধারা। পরে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধাদের কোটা পুনর্বহালের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সরকারি চাকরিতে চলমান ৫৬ শতাংশ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে কোটাব্যবস্থা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




