ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ: শিক্ষার্থীরা নিশ্চয়তা চেয়েছেন হয়রানি না করার
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে হেনস্তা ও হয়রানি না করার নিশ্চয়তা চেয়েছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করে পরিষদের নেতারা এ আহ্বান জানান।
আন্দোলনকারীরা জানান, সাক্ষাৎকালে তারা উপাচার্যের কাছে কিছু দাবি পেশ করেছেন। এর মধ্যে রয়েছে- হলগুলোতে যেন কোনো শিক্ষার্থীকে হেনস্তা ও হয়রানি না করা হয়। সবাই যেন নির্ভয়ে হলে থাকতে পারে সে বিষয় উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এছাড়া ক্যাম্পাস বহিরাগতমুক্ত করা; অতিরিক্ত যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণে গেট করার দাবি জানানো হয়।
উপাচার্য তাদের এসব দাবি পূরণে আশ্বস্ত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দেয়া হবে।
বৈঠক সূত্র জানায়, এছাড়াও প্রতিনিধিদল উপাচার্যের বাসায় হামলার ঘটনায় সঠিক তদন্তের দাবি করেন।
উপাচার্য বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারী শনাক্ত হবে।




