এবার বহিষ্কৃত সেই এশার গলায় ফুলের মালা
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। দল থেকে বহিষ্কৃত ইফফাত জাহান এশার গলায় ফুলের মালা পড়িয়ে দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতারা। বৃহস্পতিবার এমন কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়। ওই ছবিতে ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান তারেক, জয়দেব নন্দী, শারমিন সুলতানা লিলিকে দেখা যায়।
এর আগে গত মঙ্গলবার কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগে উঠে এশার বিরুদ্ধে। অভিযোগ ওঠার পরপরই ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয় তাকে। একই সঙ্গে বহিষ্কার করা হয় বিশ্ববিদ্যালয় থেকে।
ইফফাত জাহান এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বাড়ি ঝিনাইদহে। মো. ইসমাইল হোসেন বাদশার মেয়ে। বাদশা জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)।
কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, মোরশেদা বেগম নামের উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছেন এশা। তাকে জরুরী চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া ছাত্রীদের পাঠানো ভিডিও চিত্রে দেখা গেছে, হলের সিঁড়ি ও রুমের মেঝেতে রক্তের ফোঁটা জমে আছে।
ছাত্রী নির্যাতনের ঘটনার পর দিন ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির বিস্তারিত বিবরণ তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আখতার।
![]()
![]()
![]()
![]()
তিনি লিখেন, সুফিয়া কামাল হলের যে মেয়েটির ছবি ভাইরাল হয়েছে, ওর রগ কাটেনি। ও সেই সময় অত্যাচারিত অন্য একটি মেয়ের চিৎকার শুনে প্রতিবাদে ছাত্রলীগের নেত্রীর রুমের গ্লাসে লাথি মেরেছিল। যে শিক্ষক তাকে পাশের হাসপাতালে নিয়েছেন, তার কাছে ওই ছাত্রীই এটা বলেছে। সেই শিক্ষকের সাথে আমার কথা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতেও পাবেন এ তথ্য। তবে, ওখানে সাধারণ ছাত্রীরা বিরূপ পরিস্থিতিতে পড়েছিল। আক্রমণের স্বীকার হয়েছে। সাধারণ ছাত্রীরা ভীষণ ভয় পেয়েছে। জানলাম দোষী ছাত্রলীগ নেত্রী এষাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছেন উপাচার্য।
সম্প্রতি কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের আন্দোলনে এক রকম অচল হয়ে যায় ঢাকা। পরীক্ষা-ক্লাস সব বন্ধ থাকে। এই আন্দোলনে ছাত্রীরাও অংশ নেয়। কবি সুফিয়া কামাল হলের অনেক ছাত্রীও মিছিল করে।




