এখনও যারা আন্দোলন করছে তাদের অন্য মতলব আছে: এইচ টি ইমাম
![]()
![]()
![]()
![]()
সরকারের সাথে সমঝোতার পরেও যারা কোটা সংস্কারের বিষয়ে আন্দোলন করছে তাদের অন্য মতলব আছে । বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
মঙ্গলবার বিকালে দলের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রচার উপ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এইচ টি ইমাম বলেন, আন্দালনকারীদের সঙ্গে আমাদের বিরুপ মনোভাব নেই। ভারতে কোটার পরিমান শতকরা ৫১ ভাগ। আমাদের এখানে সেটা পরিবর্তন করতে তো আলোচনা করতে হবে। এর জন্য সরকার শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতায় বসেছে।
সরকার সুন্দরভাবে সমাধান করছে বলেই আন্দোলনকারীরা আন্দোলন থেকে সরে এসেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবনে হামলার জন্য বিএনপিকে দায়ী করেন এইচ টি ইমাম বলেন, সরকারের সাথে সমঝোতার পরেও যারা আন্দোলন করছে বুঝতে হবে তাদের অন্য কোন মতলব আছে। আজকে বিএনপির প্রতিক্রিয়াততেই মনে হচ্ছে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না।




