চঞ্চলের মাঝে প্রকাশিত হলেন মিসির আলি
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ র ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়ে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক ফ্যানপেইজে।
ফার্স্ট লুকের ক্যাপশনে লেখা হয়েছে, ‘জীবনের খেলাগুলো জটিল অঙ্কের মতো, কখনো সমাধান হয় ,আবার কখনো সমাধান হয়েও হয় না….’
পোস্টারে দেখা যাচ্ছে মিসির আলির চরিত্রে চঞ্চল চৌধুরীকে চিন্তিত ভঙ্গিতে সিগারেট ফুঁকতে। চিন্তার ভঙ্গিমায় তাঁর মাথা নত হয়ে আছে। উল্লেখ, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলি। দেবী উপন্যাসের মিসির আলিকেই এবার পর্দায় তুলে আনছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

ছবিটি পরিচালনা করছেন অনম বিশ্বাস। অনুদানে নির্মিত এই ছবিটি দিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।
আয়নাবাজি সিনেমায় অভিনয় করে চঞ্চল তার অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। নাটকেও জনপ্রিয় তিনি। এরই মাঝে মিসির আলি চরিত্রে তাঁর পর্দার উপস্থিতি দর্শকদের নতুন মুগ্ধতার ভাবনায় ফেলবে এটা নিশ্চিত করেই বলা যায়।




