214761

মাত্র ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করছে সাকিবের হায়দরাবাদ, সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন (Live)

 

ঘরের মাঠে রাজস্থন রয়্যালসদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করল সাকিবের হায়দরাবাদ। টস হেরে ব্যাট করে রয়্যালস। আর তাতে সাকিব-কাউলের বোলিং ঘুর্ণিতে ১২৫ রানে থামে রাজস্থন রয়্যালস ।

প্রথমে টস হেরে ব্যাট করতে নামে রয়্যালস। ব্যাটিংয়ে নেমে ডি’আরকি শর্টকে সঙ্গে নিয়ে আজিঙ্কা রাহানে ইনিংসের গোড়াপত্তন শুরু করেন। শুরুতে ওপেনিংয়ে নামা শর্ট হতাশ করলেন দু‘বছর পর নির্বাসন কাটিয়ে ফিরে আসা রয়্যালসকে। উইলিয়ামসনের বলে রান আউট হন ডি’আরকি শর্ট। ৪ বলে ৪ রান করে ডাগআউটে ফিরলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাস খেলে পরিচিতি পাওয়া শর্ট। তার দ্রুত বিদায়ে রয়্যালসের আকাশে কালো মেঘ দেখা দেয়। তবে তা দীর্ঘায়ীত হতে দেননি শর্টের বিদায়ের পর নামা সাঞ্জু স্যামসন।

তিনি রাহানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে দলীয় সংগ্রহকে বাড়াতে সাহায্য করেন। এক প্রান্ত থেকে রাহানে ধীর গতিতে ব্যাট চালালেও অপর প্রান্তে ব্যাটে ঝড় তুলেছেন স্যামসন। পরে অধিনায়ক রাহানে ১৩ বলে ১৩ রান করে সিদ্ধার্থ কাউলের বলে রশীদ খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ততক্ষণে দলীয় রান হয়ে যায় ৬ ওভার ৫ বলে ৫২।

রাহানের বিদায়ের পর ব্যাট হাতে আসেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি ৮ বলে চার রান করে বিলি স্ট্যানলেকের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। অলরাউন্ডারের দ্রুত বিদয় হতাশার ছাপ পরে রয়্যালস শিবিরে।

পরে স্যামসনকে সঙ্গ দেন রাহুল ত্রিপাথি। স্যামসনের পাশে রাহুলও বেশিক্ষণ থাকতে পারেননি। তিনি ১৫ বলে ১৭ রান করে সাকিবের বলে মানিশ পান্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে যান। আর তাতে অন্ধকার নেমে আসে রয়্যালস শিবিরে।

একই ওভারে বিধ্বংসী স্যামসনকে ফেরান সাকিব। ফলে স্যামসন ৪২ বলে ৪৯ রান করে ফিরে যান।

পরে ব্যাট হাতে নামেন জস বাটলার ও কৃষ্ণাপ্পা গৌতম । কোনো রান না করে কাউলের বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে গৌতম ফিরেন । বাকিরা ছিলেন আসা-যাওয়ার মাঝে। আর তাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সাকিবদের লক্ষ্য দেয় ১২৬ রানের।

হায়দরাবাদের হয়ে সিদ্ধার্থ কাউল চার ওভার বল করে ১৭ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট এবং সাকিব চার ওভার হাত গুরিয়ে ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট নেন রশীদ খান, ভুবনেশ্বর কুমার ও স্ট্যানলেক।

প্রসঙ্গত, সাকিব আইপিএলে ২০১১ সাল থেকে প্রতিবারই খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। এবারই প্রথম দল বদল হয়ে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদে। বাংলাদেশের অলরাউন্ডার হায়দরাবাদে অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেন কি না, সেটাই এখন দেখার।

খেলাটি লাইভ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন

খেলাটি দেখুন ফেসবুক লাইভে

লাইভ লিঙ্ক ১

 

ad

পাঠকের মতামত