বিমানের টিকিট কিনলেই হোটেল ফ্রি!
![]()
![]()
![]()
![]()
ডেস্ক রিপোর্ট।। দেশের সব বিমানবন্দরে পরিচালিত একমাত্র বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক রুটেও অত্যন্ত সুনামের সাথে ফাইট পরিচালনা করছে। দেশীয় পর্যটকদের অভ্যন্তরীণ গন্তব্যগুলোর সাথে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণকে উৎসাহিত করার জন্য ইউএস-বাংলা সব সময়ই বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। ইউএস-বাংলার অন্যতম গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পর্যটকদের কাছে ব্যাংকক খুবই চিত্তাকর্ষক পর্যটনকেন্দ্র। ব্যাংকক ভ্রমণকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য ইউএস-বাংলা দিচ্ছে ঢাকা-ব্যাংকক রুটে এয়ার টিকিট কিনলেই হোটেল সম্পূর্ণ ফ্রি।
অফারটি শর্তসাপেক্ষে এবং আগে এলে আগে পাওয়ার ভিত্তিতে মাত্র ২০ হাজার ৮০৬ টাকায় প্রতিজনের জন্য ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন টিকিটের সাথে থাকছে দুই রাত হোটেলে থাকা একদম ফ্রি। অফারটি কমপক্ষে দুইজনের জন্য প্রযোজ্য। এই অফারটি গ্রহণ করতে হলে ৩০ এপ্রিলের মধ্যে টিকিট সংগ্রহ এবং চলতি বছরের ৫ জুনের মধ্যে অথবা এয়ারলাইন্সের অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে সংগ্রহ করা যাবে।
অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ কিংবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে। সূত্র : নয়াদিগন্ত




