গাড়িতে আটকে ৫ বছরের শিশুর মৃত্যু
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। মৃত্যু কখন কীভাবে আসে কেউ বলতে পারে না। সম্প্রতি একটি ঘটনা ফের একবার সেই কথাই প্রমাণ করল। কারণ খেলতে খেলতে পরিত্যক্ত একটি গাড়ির ভিতর ঢুকে পড়ে মারা গেল পাঁচ বছর বয়সি একটি ছেলে।
আর সেই গাড়ির ভিতর ৬ ঘণ্টা আটকে থাকার পরই মারা যায় করণ পাণ্ডে নামেএ সেই পাঁচ বছরের ছেলেটি। শেষে পুলিশ এসে সেই শিশুটির মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে ভারতের পুণেতে।
ঘটনার দিন বিকেলে বাড়ি থেকে খেলার জন্য বের হয় করণ। তারপরই খেলতে খেলতে পরিত্যক্ত গাড়িটিতে ঢুকে পড়ে সে। এরপরই গাড়িটি ভিতর থেকে আটকে যায়। ফলে চেষ্টা করেও বেরোতে পারে না সে। এদিকে সময়মতো করণ বাড়ি না আসায় তার বাড়ির লোক আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। শেষে পুলিশে খবর দিলে তাঁরা শিশুটির খোঁজ শুরু করেন। কিন্ত কোথাও তাকে পাওয়া যায় না।
শেষে ছ’ঘণ্টা পর গাড়িটির ভিতরে করণের মৃতদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ জানায়, শ্বাস নিতে না পারার জন্যই শিশুটির মৃত্য হয়েছে। আর গাড়ির ভিতরের তাপের কারণেই শরীরের একাধিক জায়গায় পোড়া দাগ রয়েছে। ঘটনায় মৃত পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গত বেশ কয়েক সপ্তাহ ধরে গাড়িটি সেখানে ছিল। কিন্তু সেটির মালিককে তা জানা যায়নি। ইতিমধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্তও চালাচ্ছেন পুলিশ কর্মকর্তারা।




