211733

মিথ্যা বললে আল্লাহও নারাজ হন : শেখ হাসিনা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফখরুল দিন-রাত কথা বলে। কথা বলতে বলতে গলা ফুলিয়ে দেন। প্রচুর মিথ্যা বলেন। মিথ্যা বললে আল্লাহও নারাজ হন। বৃহস্পতিবার বিকালে পৌনে তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
এর আগে তিনি ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩৮টি প্রকল্পের ভিত্তিস্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, মির্জা ফখরুল বিমানমন্ত্রী ছিলেন। তিনি বিমানের কি উন্নয়ন করেছেন? বিমান চল না। ঝরঝরে। সব কিছু ধ্বংস করে গেছে। সৈয়দপুর এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছিল।

তিনি বলেন, আমরা বিমানের উন্নতি করেছি। পাঁচটি বিমান ক্রয় করেছি। আরো দুটো বিমান আনা হচ্ছে। সৈয়দপুর এয়ারপোর্ট চালু করেছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি শুধু ধ্বংস করতে পারে। সৃষ্টি করতে পারে না। আমরা দেশের উন্নয়ন করি। জনগণের ভাগ্যের পরিবর্তন করছি।

ad

পাঠকের মতামত