কী আছে শাকিব খান অফিসিয়ালে? দেখুন
বেশ আয়োজন করেই ইউটিউবে নিজের নামে চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’ চালু করলেন ঢাকার সুপারস্টার। সহযোগিতা করছে ডিজিটাল কনটেন্ট প্রোভাইডার বঙ্গবিডি।
বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে শাকিব খানের জন্মদিন উদযাপনের পাশাপাশি চ্যানেলটি চালু করা হয়। চ্যানেলটিতে ইতোমধ্যে ১০টি ভিডিও প্রকাশ হয়েছে। মূলত শাকিব অভিনীত গানই প্রাধান্য পেয়েছে, সাথে আছে সিনেমার ক্লিপ।
অল্প সময়ে ২ হাজারের বেশি সাবক্রাইবার পেয়েছে ‘শাকিব খান অফিসিয়াল’। মন্তব্যের ঘরে চ্যানেলটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। আবার কেউ কেউ জানতে চেয়েছেন, আসলেই শাকিবের চ্যানেল কি-না?
জানা গেছে চ্যানেলটিতে পাওয়া যাবে শাকিবের অভিনীত চলচ্চিত্রগুলোর ভিডিও ও অডিও গান, ট্রেলার, প্রোমো, বিহাইন্ড দ্য সিনসহ ছবির প্রচারণামূলক ভিডিও-অডিও ক্লিপ। এছাড়া নিজের কিছু সিনেমার অনলাইন স্বত্ত্ব কিনবেন ঢালিউড কিং। সেগুলোও দেখা যাবে এখানে।
![]()
এদিকে বুধবারের অনুষ্ঠানে ইউটিউব চ্যানেল প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘নামে-বেনামে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অপপ্রচার ও ভুল তথ্যের কারণে অনেক সময় শিল্পীর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়। মানসিক চাপের শিকার হয়ে কাজে মনোযোগী হতে পারে না। এতে দূরত্ব বেড়ে যায় ভক্ত ও শুভাকাঙ্খীদের সঙ্গে। অথচ শিল্পীর ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলো দর্শক ও ভক্তদের কাছে সঠিক তথ্য পরিবেশন করতে পারে।’
ওই অনুষ্ঠানে আরো হাজির ছিলেন বঙ্গ বিডির ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
চ্যানেলটি দেখতে ক্লিক করুন : শাকিব খান অফিসিয়াল
![]()




