211683

প্রধানমন্ত্রী আজ এক ঝাঁক উপহার নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছেন

নিউজ ডেস্ক।। দীর্ঘ ১৭ বছর পরে আজ ২৯ মার্চ ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সফর উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে গোটা ঠাকুরগাঁও। বঙ্গবন্ধু কন্যার ঠাকুরগাঁও আগমনকে ঘিরে শহরের মানুষের মধ্যে যেন ঈদের আনন্দ বিরাজ করছে। গোটা শহরকে সাজানো হয়েছে আলোর ফোয়ারায়।

বিকালে জেলা স্কুল বড় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা পূরণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা শহরটিকে নানারকম ব্যানার-ফেস্টুন-প্লাকার্ড দিয়ে সাজানো হয়েছে। ঠাকুরগাঁওবাসীর জন্য ৭১টি উন্নয়ন প্রকল্প উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যেও প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীরা বেশকিছুদিন যাবত গ্রামগঞ্জের সমর্থক-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওবাসীর স্বপ্নপূরণের জন্য বেশকিছু উন্নয়ন প্রকল্প উপহার দেবেন। একটি জেলা শহরের উন্নয়নে যা-যা করণীয় প্রধানমন্ত্রী তাই করছেন। আমরা নেত্রীর কাছে কৃতজ্ঞ।

সরকার দলীয় স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর কাছে ঠাকুরগাঁওবাসীর দাবিগুলোর মধ্যে রয়েছে- বিমানবন্দর ও রেশম কারখানা পুনরায় চালু করা, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষিভিত্তিক শিল্প কারখানাসহ ইপিজেড স্থাপন সহ আরও বেশ কয়েকটি দাবি রয়েছে। দাবিগুলো পূরণে জনসভায় প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন বলে আশা করছে রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলা হয়েছে গোটা জেলায়। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেছেন প্রধানমন্ত্রীর জনসভার স্থানসহ পুরো ঠাকুরগাঁও শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসভা উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

উদ্বোধনযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ১.০৫ লাখ মে. টন ধারণক্ষমতা সম্পন্ন নতুন গুদাম নির্মাণ প্রকল্প’ ঠাকুরগাঁও সদর উপজেলাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ; ঠাকুরগাঁও স্টেশন সড়কের (আর-৫৮৭) ঠাকুরগাঁও চৌরাস্তা হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত ৪.১৭ কি.মি. সড়ক চার লেনে উন্নীতকরণ; বালিয়াডাঙ্গী উপজেলাধীন বালিয়াডাঙ্গী লাহিড়ী রাস্তায় ৯০৫ মি. চেইনেজে তীরনই নদীর ওপর ৬৯.০৫ মি. দীর্ঘ আরসিসি ব্রিজ; ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ; ঠাকুরগাঁও জেলার পিটিআই ভবন সম্প্রসারণ; বালিয়াডাঙ্গী উপজেলাধীন নোহানা খাল গোয়ালকারী কামিজপাড়া বড়বাড়ি পশ্চিম রাস্তায় ৫৪০ মি. চেই: ৪৮.০০ মি. দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ; বালিয়াডাঙ্গী উপজেলাধীন সিংগাখাল চারোল ইউপি অফিস (লাহিড়ী জিসি) দোগাছিহাট ভায়া পাতিলাভাষা রাস্তায় ৭০০ মি. চেই: ২৭.০০ মি. দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ;
রাণীশংকৈল উপজেলাধীন ভরনিয়াহাট-বনগাঁও ভায়া বিনদালবাড়ী ঘাট রাস্তায় ১৩৫০ মি. চেই: ৬০.০০ মি. দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ; সদর উপজেলাধীন পারপুগী আরএইচডি নেকমরদ জিসি রাস্তা চিই: ১০০০-৪২১০ মি. উন্নয়ন; রাণীশংকৈল উপজেলায় তীরনই নদীর ওপর জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় কাশিপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো নির্মাণ;

জেলা- ঠাকুরগাঁও, উপজেলা- পীরগঞ্জ, ইউনিয়ন-১নং ভোমরাদহ (রেলওয়ে স্টেশন সংলগ্ন); শিবগঞ্জ ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন; আবুল হোসেন সরকার কলেজের চারতলা একাডেমিক ভবন; চন্দোরিয়া ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন; রাণীশংকৈল ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন; হরিপুর মহিলা কলেজের চারতলা একাডেমিক ভবন; ডি. এন ডিগ্রি কলেজ, পীরগঞ্জের চারতলা একাডেমিক ভবন; আব্দুর রশিদ ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন; রুহিয়া ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন; সালনন্দর ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন; বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর; বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (বিউবো), ঠাকুরগাঁও;

ঠাকুরগাঁও সদর আধুনিক সদর হাসপাতাল ১০০ শয্যা হতে ২৫০ শয্যায় উন্নীতকরণ; রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন; হরিপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন; ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া থানা ভবন; ঠাকুরগাঁও সদর পুলিশ ফাঁড়ি ভবন; ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশ ফাঁড়ি ভবন; ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাস্থ দুওসুও গুচ্ছগ্রাম; ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাস্থ হলদিবাড়ী গুচ্ছগ্রাম; রাণীশংকৈল উপজেলার রাউৎনগর (সম্প্রসারণ) গুচ্ছগ্রাম; রাণীশংকৈল উপজেলার রন্ধনদীঘি গুচ্চগ্রাম; বিদ্যুৎবিহীন গ্রামে সৌরবিদ্যুতের সাহায্যে আলোকিত গ্রাম, ইউনিয়ন-ঢোলারহাট, ঠাকুরগাঁও সদর।

যে সব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে-
ঠাকুরগাঁও সদর উপজেলাধীন ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ ভবন নির্মাণ; পীরগঞ্জ উপজেলাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ; বালিয়াডাঙ্গী উপজেলাধীন কালমেঘ জিসি নেকমরদ হাট ভায়া বিশ্বাসপুর রাস্তা চেইনেজ ০০- ১১১০৫ মি: রাস্তা; ঠাকুরগাঁও সদর উপজেলাধীন ঠাকুরগাঁও ফারাবাড়ি রাস্তায় ৩৭৫ মি. চেইনেজে ৭২.০০ মি. আর সিসি গার্ডার ব্রিজ; সদর উপজেলাধীন ভূল্লী জিসি-পাঁচপীর জিসি রাস্তায় ৭৬২৬ মি. চেই: ৪০.০০ মি. ব্রিজ; সদর উপজেলাধীন কলেজপাড়া রুহিয়া ইউজেডআর রাস্তায় ১৬০ মি. চেইনেজে টাঙ্গন নদীর ওপর ৯৫.০০ মি. দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ; সদর উপজেলাধীন কামারপাড়া-কালিগাঁও ভায়া এবারউদ্দিন চেয়ারম্যানের বাড়ির রাস্তায় ২১৫০ মি. চেইনেজে পাথরাজ নদীর ওপর ৬০.০০ মি. দীর্ঘ আর সিসি গার্ডার ব্রিজ; সদর উপজেলাধীন রাজাগাঁও ইউপি আসাননগর রাস্তায় ২৫০০ মি. চেইনেজে টাঙ্গন নদীর ওপর ৯৫.০০ মি. দীর্ঘ আর সি সি গার্ডার ব্রিজ; ২০১৭-১৮ অর্থবছরে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলাধীন সন্ন্যাসীপাড়া এলাকায় সন্ন্যাসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষার্থে স্যান্ড-সিমেন্ট গানি ব্যাগ দ্বারা টাঙ্গন নদীর ডান তীরে ৮.৭০০ কি.মি. হতে ৮.৯০৫ কি.মি. = ২০৫.০০ মিটার সতর্কতামূলক প্রতিরক্ষা কাজ; ২০১৭-১৮ অর্থবছরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মালদোয়ার রাজবাড়ি, মন্দির, মসজিদ, মালদোয়ার বাজার ও বারোয়ারী শ্মশান, কালি মন্দির রক্ষার্থে স্যান্ড-সিমেন্ট গানি ব্যাগ দ্বারা টাঙ্গন নদীর বাম তীরে ৩৩.৮৮৩ কি.মি. হতে ৩৪.০২৩ কি.মি. = ১৪০.০০ মিটার সর্তকতামূলক প্রতিরক্ষা কাজ; ২০১৭-১৮ অর্থবছরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন বুড়িবাঁধ সেচ প্রকল্পের ব্যারেজের ভাটিতে বাম উইং ওয়াল পুনঃনির্মাণ কাজ;

পীরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও; ঠাকুরগাঁও জেলার রেজিস্ট্রার অফিস ও সাব-রেজিস্ট্রার অফিস ভবন; ভূল্লী বাজার সাব-রেজিস্ট্রার অফিস ভবন; ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম শুখানপুখুরী গুচ্ছগ্রাম; ঠাকুরগাঁও সদর উপজেলার ধর্মপুর ১-২ গুচ্ছগ্রাম; বালিয়াডাঙ্গী উপজেলা সদরে দ্বি-তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো; হরিপুর উপজেলায় দোতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো; ঠাকুরগাঁও রোড বানিয়াপাড়া হতে মাতৃগাঁও পর্যন্ত পাকা রাস্তার কাজকরণ; রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ; ঠাকুরগাঁও রোড হাজীপাড়া হতে ১১নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তা পাকাকরণ; ইসলামনগর খালেকের বাড়ি ভায়া তপুর বাড়ি হয়ে নজরুলের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন, ঠাকুরগাঁও পৌরসভা; আমজুয়ান হতে বাজে বকসা রাস্তা এইচবিবিকরণ, ৫নং বাচোর ইউপি; ঠাকুরগাঁও সদর উপজেলাধীন হাজীপাড়া হতে ১১নং মোহাম্মদপুর ইউপি পর্যন্ত রাস্তা উন্নয়ন, ঠাকুরগাঁও সদর; ভূল্লী আর অ্যান্ড এইচ-ভূল্লী গার্লস হাইস্কুল রাস্তা নির্মাণ, ঠাকুরগাঁও সদর উপজেলা; ভূল্লী কলেজের লাইব্রেরি নির্মাণ, ভূল্লী ঠাকুরগাঁও সদর; রুহিয়া বালিয়া উচ্চ বিদ্যালয় উন্নয়ন, রুহিয়া, ৩নং ধনতলা, বালিয়াডাঙ্গী; শ্রী শ্রী শ্মশান কালী মাতা ও প্রতিমা বিসর্জন ঘাট নির্মাণ, ঠাকুরগাঁও পৌরসভা; ইকো পাঠশালা শিবগঞ্জের কক্ষ নির্মাণ, শিবগঞ্জ, ঠাকুরগাঁও সদর; প্রান্তিক কৃষকদের সেচ সুবিধা প্রদানের জন্য সোলার সেচ পাম্প স্থাপন, ঠাকুরগাঁও সদর; মোজাফরের বাড়ি হতে ১নং ইউনিয়ন পরিষদ পাকা রাস্তা পর্যন্ত রাস্তা উন্নয়ন, ১নং ভোমরাদহ পীরগঞ্জ; আলীআকবর মেমোরিয়াল প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ; রাণীশংকৈল উপজেলা ও অগ্রণী নারী উন্নয়ন সংস্থার ঘর নির্মাণ। উৎস: বিডি জার্নাল।

ad

পাঠকের মতামত