211686

যুবকের এ কেমন মৃত্যু সিনেমা হলে!

নিউজ ডেস্ক।। ইংল্যান্ডের বার্মিংহামের একটি সিনেমা হলে নজিরবিহীন এক ঘটনা ঘটেছে। সিনেমা হলের সিটের পেছনে মাথা আটকে সেখানে মারা গেছেন এক যুবক!

জানা গেছে, ওই সময় সিনেমা দেখছিলেন যুবকটি, হঠাৎ তার ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করতে গেয়ে তা সিটের নিচে পড়ে যায়। অন্ধকারে সেখানে হাতড়ে ফোন না পেয়ে মাথাটাই ঢুকিয়ে দেন সিটের পেছনে ওই যুবক। এসময় মাথা আটকে যায়। এক পর্যায়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় তার। তখনই হার্ট অ্যঅটাকের শিকার হন তিনি।

হল কর্তৃপক্ষ বিষয়টি লক্ষ করে তাকে উদ্ধারের চেষ্টা করে। তার মাথাটি বের করতে সিটটিই ভাঙতে হয় তাদের।

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও ততক্ষণে তিনি অচেতন। পাঁচদিনেরও বেশি সেখানে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

ad

পাঠকের মতামত