210294

‘বোবা’ বুবলি

নিউজ ডেস্ক।।

বুবলি কোথায়? শাকিব-অপু নিয়ে এত ঘটনা ঘটনার পর এমন প্রশ্ন যেন খুব স্বাভাবিক এখন। কারণ মাঝে শাকিবের সাথে সম্পর্ক নিয়ে আলোচনায় আসার পর থেকে অনেকটা আড়ালে এখন তিনি। গণমাধ্যমে কোনো সাক্ষাত্কার বা ঠিক কতগুলো ছবিতে অভিনয় করছেন তিনি তাও জানা নেই। ফোনেও আজকাল পাওয়া যায় না তাকে। হঠাত্ করে তার এই ডুব দেওয়ার কারণ হতে পারে তিনি এখন শাকিব খানের নায়িকা। অপু বিশ্বাসের সূত্র ধরেই বিষয়টি বলা যায়। কারণ ঠিক এমন অবস্থায় এক সময় তাকে নিয়ে আলোচনা হতো।

বিশেষ দিবস ছাড়া আর টিভি অনুষ্ঠান বা পত্রিকার পাতায় ছিল না তার কোনো কথা। ঠিক এমন অবস্থা এখন বুবলির। বিভিন্ন টিভি শোতে শাকিব ছাড়া বুবলির একক কোনো উপস্থিতি নেই। এমনকি পরিচালক বা প্রযোজকের সাথেও একই অনুষ্ঠানে দেখা নেই তার। অথচ বাইরের দেশের জুটিগুলোর কথা বলতে গেলে পুরো উল্টো কথা বলতে হয়। জুটির জনপ্রিয়তা থাকলেও তারা নিজেদের একক ক্যারিয়ার খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করেন তারা।

কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির চিত্রটা ভিন্ন। গত কয়েক মাসে বুবলি ঠিক কোথায় আছেন, কোনো ছবির শুটিং করছেন কি-না বা তার সামনে কাজের পরিকল্পনা সম্পর্কে নতুন কিছু জানা নেই। অনেকটা বোবার মতোই এখন সময় পার করছেন বুবলি! উৎস: ইত্তেফাক।

ad

পাঠকের মতামত