‘উই আর রেডি’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রাজনীতিতে বয়স হলেও আমার মাথা ঠিক আছে। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। জাতীয় পার্টি আবারও জেগে উঠেছে। জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এরশাদ এ সময় বেশ কয়েকবার উচ্চারণ করেন, ‘উই আর রেডি’।
শনিবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া জন্য জাতীয় পার্টি প্রস্তুত। আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে জাপা।
তিনি বলেন, আমাদের এই মহাসমাবেশে যত লোক হয়েছে, তাতে প্রমাণ হয় যে, জাতীয় পার্টির সমর্থন এখনো অনেক বেশি। ঢাকা শহর জাতীয় পার্টি সমর্থকদের ভিড়ে অবরুদ্ধ। মানুষ চলাচল করতে পারছে না। আমরা প্রমাণ করেছি জাতীয় পার্টি আছে।
মহা সমাবেশকে ঘিরে সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা। শুক্রবার সকাল ৯টার পর সমাবেশে এসে পৌঁছান দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।







