আপত্তিকর অবস্থায় দোকানের পিছনে প্রেমিক-প্রেমিকা
সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার থেকে গতকাল বিকেলে দুই প্রেমিক-প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করেছে পাটকেলঘাটা থানা পুলিশের একটি ফোর্স।
থানা সূত্রে জানা যায়, বিপ্লব কুমার সাহা নামের এক প্রেমিক ও তার প্রেমিকাকে একটি দোকানের পিছন থেকে গ্রেফতার করে পুলিশ। প্রেমিকার নাম জানা সম্ভব হয়নি।
বিপ্লব কর্মকার সাহা (২৬) পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামের শিবপদ কর্মকারের পুত্র। প্রেমিক-প্রেমিকাকে পাটকেলঘাটা থানায় আটক করে রাখা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।
ভ্রাম্যমান আদালতে প্রেমিক বিপ্লবের ৭ মাসের কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর প্রেমিকাকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ মার্চ) তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রেমিক বিপ্লব কর্মকারকে ৭ মাসের কারাদন্ড দিয়েছেন।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিডি২৪লাইভকে জানান, ভ্রাম্যমাণ আদালতে প্রেমিক বিপ্লবের ৭ মাসের কারাদন্ড হয়েছে। আর প্রেমিকাকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।




