210323

লালুর ১৪ বছরের কারাদণ্ড

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের এক বিশেষ সিবিআই আদালত। এছাড়া ৬০ লাখ রুপি জরিমানাও করা হয়েছে তার বিরুদ্ধে।

আজ শনিবার ঝাড়খন্ডের রাজধানী রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালতে এই রায় ঘোষণা করেন বিচারক শিবপাল সিং। দুমকা রাজস্ব তহবিল থেকে ৩ কোটি ১৩ লাখ রুপি অবৈধভাবে আত্মসাতের দায়ে তাকে এই সাজা দেওয়া হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

এদিকে হাইকোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান লালু প্রসাদের আইনজীবী প্রভাত কুমার।
এর আগে সোমবার ৬৯ বছর বয়সী আরজেডির প্রধান লালু প্রসাদসহ আরও ১৮ জনকে আদালতে দোষী সাব্যস্ত করে আদালত। একই মামলায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ ১২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
বর্তমানে লালু প্রসাদ ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স (আরআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর ব্যাথা অনুভব করতে তাকে জেল থেকে হাসপাতালে পাঠানো হয়।

গত ডিসেম্বর মাস থেকেই ঝাড়খণ্ডের বিশ্র মুণ্ডা কারাগারে ছিলেন লালু প্রসাদ। দেওঘর তহবিল থেকে অবৈধ্যভাবে অর্থ আত্মসাতের দোষী সাব্যস্ত হন তিনি। তবে রায় ঘোষণার আগেই পুলিশ তাকে কারাগারে নিয়ে নেয়।

ad

পাঠকের মতামত