209879

‘নৃত্যশিল্পী’ অপুর বিদেশ যাত্রা

ঢাকাই চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবেই বেশ পরিচিত অপু বিশ্বাস। এবার তাকে পাওয়া যাবে পুরোদস্তুরে নৃত্যশিল্পী হিসেবে।

৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রুনাইতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে নৃত্য সংগঠন ‌‘সৃষ্টি কালচারাল সেন্টার’। তাদের সঙ্গেই হচ্ছে অপুর এই নৃত্যযাত্রা।

সৃষ্টি কালচারাল সেন্টার থেকে জানানো হয়, “এ চিত্রনায়িকা নাচ পরিবেশনের পাশাপাশি উপস্থাপনাও করবেন অনুষ্ঠানটিতে।”

সংগঠনের পরিচালক বিশিষ্ট নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। তিনি বলেন, “অনুষ্ঠানে দেশাত্মবোধক নাচের পাশাপাশি ফোক, চলচ্চিত্রের গান ও নৃত্য পরিবেশিত হবে।”

নাচের পাশাপাশি এগুলোতে সংগীত পরিবেশন করবেন স্বপ্নীল সজীব ও লুইপা।

আগামীকাল ২৩ মার্চ ১৫ সদস্যর এ দলটি ব্রুনাই যাবে।

এদিকে অপু বিশ্বাস এখন পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে আগামী ২৫ মার্চ ব্রুনাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

ad

পাঠকের মতামত