209873

সানির সঙ্গে কথা বলার সুযোগ, যা করতে হবে…

সরাসরি ভক্তদের সঙ্গে কথা বলবেন সানি লিওন। কিছুদিন আগে নিজের মেকআপ ব্র্যান্ড নিয়ে হাজির হয়েছিলেন। এবার লঞ্চ করছেন তাঁর নিজের অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে ফলোয়ারদের সঙ্গে কথাও বলবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, “তিনি তাঁর ফলোয়ারদের যে কোনো অনুষ্ঠানের জন্য মেক আপ করতে শেখাবেন। তবে অ্যাপটি লঞ্চ করতে এখনো কয়েক মাস বাকি। কারণ এর জন্য বেশ বড়সড় প্ল্যানিং করছেন সানি।”

শুধু মেক আপ টিউটোরিয়ালই দেওয়া হবে না। এই অ্যাপে ফেসটাইমের মাধ্যমে মেক আপ সংক্রান্ত যে কোনও প্রশ্ন সরাসরি সানিকে করতে পারবেন। উত্তর দেবেন তিনি নিজেই।

সানি লিওন জানিয়েছেন, “দীর্ঘদিন ধরেই তাঁর এরকম পরিকল্পনা ছিল।”

তিনি বলেন, “স্কিন টাইপের জন্য কি ধরনের মেক-আপ করব, সেটা মাঝেমধ্যেই সবাইকে ভাবায়। আইলাইনারটা মানাচ্ছে কি মানাচ্ছে না, সেটাও অনেকসময় বোঝা যায় না। কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় নিজেকে সুন্দর করে তুলতে। তাই এই অ্যাপেই মিলবে সে সব প্রশ্নের উত্তর।”

তাহলে মেক আপ নিয়ে সমস্যা থাকলেই এবার উত্তর দেবে সানি।

ad

পাঠকের মতামত