209870

১৮ না হওয়ায় চুম্বনে আপত্তি অভিনেত্রীর

বিনোদন ডেস্ক: প্রাপ্ত বয়স্ক না হওয়ায় অনস্ক্রিনে কোনও চুম্বন দৃশ্য করতে চান না টলিউড অভিনেত্রী জুবেইর। ১৮ বছর বয়সেই যদি অনস্ক্রিনে তার চুম্বন দৃশ্য দেখানো হয়, তাহলে ইমেজ নষ্ট হবে। পাশাপাশি ১৮-র কমে চুম্বন দৃশ্যে অভিনয় করলে, ভক্তদের কাছেও সঠিক বার্তা পৌঁছবে না তার সম্পর্কে। সেই কারণেই তিনি ওই ধরনের কোনও দৃশ্যে অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

একটি দৃশ্যে অভিনয়ের সময় চুম্বন করে সহকর্মী, তার গালের এবং পিঠের রঙ তুলে দেবেন আলতো করে। পরিচালক এমন নির্দেশই দিয়েছিলেন। কিন্তু, সহ অভিনেতার সঙ্গে ওই ধরনের কোনও দৃশ্যে অভিনয় করতে রাজি নন জুবেইর।

জানা যাচ্ছে, হাত এবং কপালে চুম্বনের কথা বলেছিলেন জুবেইর কিন্তু, শেষ মুহূর্তে তা উল্টে যায়। জানা যায়, শুধু হাত এবং কপাল নয়, জুবেইরের ঠোটেও তার সহকর্মী আহান চুম্বন করবেন বলে জানান। এরপরই আপত্তি করেন এই অভিনেত্রী। আহানকে তিনি কোনওভাবেই চুম্বন করতে দেবেন না বলে জানান তিনি। এরপর থেকেই শুরু হয় বিতর্ক।

তবে শুধু জুবেইর-ই নন, তার মা-ও বিষয়টি নিয়ে চটেছেন। ১৬ বছর বয়সী মেয়েকে চুম্বনের অনুমতি কখনোই দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

ad

পাঠকের মতামত