209211

এবার বিমানের ফ্লাইটে যান্ত্রিক ক্রুটি

ঢাকা থেকে সৈয়দপুরে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফের ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার দুপুর ১২টা ৪৪ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে বিমানের ফ্লাইটটি। জানা গেছে, ‘ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ১২টা ২৮ মিনিটে ছেড়ে যায় বিমানের ফ্লাইট বিজি-৪৯৩। পরবর্তীতে উড়োজাহাজটিতে যান্ত্রিক ক্রুটি দেখা দিলে ১২টা ৪৪ মিনিটে সৈয়দপুরে না গিয়ে শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে এটি।

এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন পরিবর্তন ডটকমকে বলেন, ‘খুব মেজর সমস্যা হয়নি। বিমান বাংলাদেশ নিজেরাই সমাধান করেছে। বড় সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাতো তারা।’

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজকে টেলিফোনে পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত