209214

তিন পা ওয়ালা মুরগি!

মুরগি দুই পা থাকবে, এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নেয়ামতপুর জননী পোল্ট্রিতে মিলেছে তিন পা ওয়ালা মুরগি! এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। মুরগিটিকে এক নজর দেখতে প্রতিদিন মানুষ ওই পোল্ট্রি খামারে ভিড় জমাচ্ছে।

জননী পোল্ট্রির খামারের মালিক মামুন পাটোয়ারী জানান, প্রতিবারের মতো গতবার খামারে এক দিনের বাচ্চা উঠানোর কিছুদিন পর দেখেন ১টি বাচ্চা ঠিকমত হাঁটতে পারছে না। বাচ্চাটিকে ধরে দেখেন বাচ্চাটির তিনটি পা। মনে করেছিলেন বাচ্চাটি হয়তো বেশিদিন বাঁচবে না। কিন্তু আশ্চর্য্যের বিষয় মুরগিটির বয়স এখন ৫ মাস। সুস্থ আছে ও নিয়মিত ডিমও দিচ্ছে। তিন পা বিশিষ্ট মুরগির খবর পেয়ে ফেনীর বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিনই লোকজন এসে ভিড় জমাচ্ছে মুরগিটিকে এক নজর দেখতে।

মামুন বলেন, খামারের কর্মীরা মুরগিটিকে একপাশে আলাদাভাবে রেখেছে সবাই যেন দেখতে পারে।

এই প্রতিবেদকের সাথে খামার প্রাঙ্গণে কথা হয় দর্শনার্থী মো. মুস্তাফিজের।

মুস্তাফিজ বলেন, এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে তিনি এসেছেন তিন পা বিশিষ্ট মুরগি দেখতে। মুরগির হাঁটাচলা মোবাইল ফোনে ভিডিও করে ফেসবুকে আপলোড করবো। অনেকে দেখার সুযোগ পাবে।

দেখতে আসা শহিদুল বলেন, আল্লাহ সৃষ্টি অপার। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিন পা নিয়েও মুরগিটি সুস্থ আছে জেনে দেখতে এসেছি।

ad

পাঠকের মতামত