অদ্ভুত যত শর্ত তারকাদের
বিনোদন ডেস্ক।।
তারকা বলে কথা। ব্যাক্তিগত পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে তবেই তাঁরা ছবিতে কাজে করেন। আর সেই সাথে পরিচালক, প্রযোজকদের জুড়ে দেন নানান শর্ত। এসব শর্ত বেশিরভাগই বেশ অদ্ভুত। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে বলিউড তারকাদের দেওয়া এমন কিছু শর্ত নিয়েই আজকের আয়োজন:
সালমান খান : বলিউডের সবচেয়ে যোগ্য অবিবাহিত পুরুষদের মধ্যে একজন সালমান খান। ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস নাউ’ এর তথ্য অনুযায়ী, পর্দায় কোনো ধরনের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না ভাইজান।
প্রিয়াঙ্কা চোপড়া : হলিউডে নিয়মিত অভিনয় করলেও ক্যামেরার সামনে পুরোপুরি নগ্ন হওয়া তাঁর কাছে অসম্ভব ব্যাপার। তাই চুক্তির আগে নগ্ন দৃশ্যে অভিনয় না করার শর্ত দেন পরিচালক, প্রযোজকদের।
অক্ষয় কুমার : খিলাড়ি খ্যাত এই অভিনেতার শর্ত কিছুটা অদ্ভুত। সাধারণত cvfhবার দিন কোনো চলচ্চিত্রের কাজ করেন না অক্ষয়। আর কলাকুশলীদের সঙ্গে এমন শর্তেই তিনি কাজ করেন। তবে শুধুমাত্র ‘ব্রাদার্স’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবিতে এই নিয়মের ব্যত্যয় ঘটান অক্ষয়।
শাহরুখ খান : একবার শুটিং সেটে ঘোড়ায় চড়ে অভিনয় করতে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন শাহরুখ। ওই আঘাত তাঁকে দীর্ঘদিন ভুগিয়েছিল। এরপর থেকে কোনো ছবিতে চুক্তি করার সময় ঘোড়ায় না চড়ার শর্ত জুড়ে দেন।
কারিনা কাপুর : ক্যারিয়ারে বেশ কয়েকবার চুম্বন দৃশ্যে অভিনয় করলেও সাইফ আলী খানের ঘরণী হয়ে যাওয়ার পর চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দেন।
ঋত্বিক রোশান : ওভার টাইমের রীতি চলচ্চিত্রেও প্রচলন করেছেন এই অভিনেতা। শিডিউলের বাইরে অতিরিক্ত সময় তাঁকে দিয়ে কাজ করালে বাড়তি টাকা দিতে হবে, এমন শর্তেই ছবিতে অভিনয় করতে রাজি হন ঋত্বিক।
কঙ্গনা রনৌত : ছবি মুক্তির আগে ফাইনাল এডিট অবশ্যই তার মনমতো হতে হবে, এমন শর্তেই চলচ্চিত্রে কাজ করতে রাজী হন বলিউড রানী। ঠিক শর্ত না দিলেও, বলিউডের পারফেকশনিস্ট আমির খানও এমনটাই দাবি করেন।
আমির খান : চিত্রগ্রাহক কোনভাবেই তাঁর নিচু কোনার শট নিতে পারবেন না, এমন শর্ত জুড়ে দেন আমির। হয়তো উচ্চতা কারণেই তাঁর এমন অদ্ভুত আবদার।
সোনাক্ষি সিনহা : চলচ্চিত্রে সই করার আগে সাফ জানিয়ে দেন তিনি কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করতে পারবেন না।
অসিন থুতুমকাল : জি নিউজের খবর অনুযায়ী, ‘হাউজফুল ২’ এর শুটিং চলাকালীন তিনি বিকিনি পরতে রাজী হন নি। এছাড়া ছবিতে চুক্তি করার আগে পরিচালক, প্রযোজকদের বিকিনি না পরার শর্ত জুড়ে দেন দক্ষিণ ভারতের এই অভিনেত্রী।




