ফাইনালে বাংলাদেশ, অমিতাভ বচ্চনের অভিনন্দন
মাহমুদুল্লাহর ব্যাটে চড়ে নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশে। এই জয়ের নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে নাটকীয় এই জয়ে বাংলাদেশেকে স্বাগত জানিয়েছেন বলিউডের বিগ বস অমিতাভ বচ্চন। তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে এই অভিনন্দন জানান।
অমিতভ বচ্চন ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের এই ম্যাচটি ছিল ক্রিকেটীয় ম্যাচ। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয়ভাবে ম্যাচটি জয় লাভ করে।
তিনি আরও বলেন, ম্যাচের শেষের কয়েকটি বল ছিল, আবেগ ও স্নাযুচাপ। সবশেষে তোমরা ভাল ক্রিকেট খেলেছো। এবং ম্যাচটি জয় লাভ করেছে। তোমাদের প্রতি ভালবাসা।

লক্ষ্য ১৬০ রান। খুব বড় না হলেও একেবারে মামুলি বলার উপায় নেই। তবে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ওপেনার লিটন দাস ফেরেন স্কোরবোর্ডে কোন রান যোগ না করেই। এদিন তৃতীয় উইকেটে ব্যাট করার সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগাতে পারেননি সাব্বির রহমান।
ধনঞ্জয়ের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন সাব্বির (১৩)।
একপাশ আগলে রাখা তামিমের সঙ্গে যোগ দেন দারুণ ছন্দে থাকা মুশফিকুর রহিম। তবে তিনিও যেতে পারেননি বেশিদূর। মুশির ব্যাট থেকে এদিন আসে ২৮ রান। আন্তর্জাতিক টি-২০’তে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে নিয়ে ফিরে যান তামিমও (৫০)। ছন্দ হারানো সৌম্য (১০) এক ওভার পরেই।
মাত্র ১২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক সাকিবকে সঙ্গে নিয়ে চাপ সামালে দেয়ার চেষ্টা করেন মিস্টার কুল মাহমুদুল্লাহ। পরে সাকিব আউট হলেও মিরাজ ও মোস্তাফিজকে নিয়ে এক বল হাতে রেখে জয় তুলে নেন মাহমুদুল্লাহ। ম্যাচসেরা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ:১৬০/৮ (তামিম ৫০, মাহমুদুল্লাহ ৪৩*; ধনঞ্জয় ২/৩৭)।
শ্রীলঙ্কা: ১৫৯/৭ (কুশাল ৬১, থিসারা ৫৮; মোস্তাফিজ ২/৩৯)।




