205536

আগামী বাজেটে সরকারের ঋণের পরিমাণ বাড়বে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক।।

আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সরকারের ঋণের পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বিগত দিনে আমরা ঋণ এড়িয়ে গেছি। সামনের বাজেটে ঋণের পরিমাণ কিছুটা বাড়বে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশের বিশিষ্টজনদের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রাক বাজেট আলোচনায় বিশিষ্টজনরা বেশি সুদের সুদরে ঋণ বেশি পরিমাণে না গ্রহণ করার পক্ষে মত দেন। তারা বলেন, বেশি সুদ হারের ঋণ নিলে সরকারের ব্যয়ের বোঝা বাড়বে।

সহায়তা দিয়ে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা না করার পক্ষে বিশিষ্টজনরা মত দেন বলেও জানান অর্থমন্ত্রী। বিশিষ্টজনদের সাথে দ্বিমত পোষণ করেন। এবং সরকারের তাদের কাছে তুলে ধরেন ওই বৈঠকে। তিনি বলেন, সমস্যা যুক্ত কোন ব্যাংককেই বন্ধ হতে দেবে না সরকার। যে কোনভাবেই হোক সমস্যাযুক্ত ব্যাংককে রক্ষা করা হবে। তিনি বলেন, ব্যাংকটির বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে ৪০ শতাংশ মালিকানা রেখে ৬০ শতাংশ মালিকানা কিছু প্রতিষ্ঠানের হস্তান্তরের মাধ্যমে ব্যাংকটির মূলধন সমস্যা দূর করা হবে। মালিকানা হস্তান্তরে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করে।

বাজেটে বিভিন্ন হারে শিশু, শিক্ষা ইত্যাদি খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধিতে বিশিষ্টজনদের পরামর্শেরও সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, যেখানে কর অনুপাত মাত্র ১১ বা ১২ শতাংশ সেখানে এ দাবি করা অযৌক্তিক। প্রাক বাজেট আলোচনায়, পিআরআই-এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, অর্থনীতির সমিতির জামাল উদ্দিনসহ বিভিন্ন থিঙ্ক ট্যাক প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত