205108

যে কারণে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি একক ও অনন্য

ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রমাণ্য হেরিটেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধুমাত্র একটি জাতির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির দিকনির্দেশনাই নয়, এটি সম্প্রতি পৃথিবীর সকল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির দিকনির্দেশনা হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘সারা বিশ্বের ৪১ টি মহান ভাষণের মধ্যে জাতির পিতার ভাষণটি এজন্য একক এবং অনন্য যে, বাকি ভাষণগুলো লিখিত এবং সুপরিকল্পিত। কিন্তু জাতির পিতার ভাষণ ছিল অলিখিত পৃথিবীর মানুষের সামগ্রিক মুক্তির মহা ইতিহাস।’

বুধবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে র‌্যালি ও সমাবশে অনুষ্ঠিত হয়।সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এসব কথা বলেন।

জানাযায়, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্তর হয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে এসে শেষ হয়।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড.মাহবুবর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্স (আইআইইআর) এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, পরিসংখ্যান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

র‌্যালি শেষে সকাল সাড়ে ১১টার দিকে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী পরিচালক রাজিবুল ইসলামের সঞ্চালনায় মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এক সংক্ষিপ্ত সামাবেশ অনুষ্ঠিত হয়। সামাবেশে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।

ad

পাঠকের মতামত