205105

খালেদার সঙ্গে দেখা করে যা বললেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারো উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্দেশ দিয়েছেন।

বুধবার (৭ মার্চ) বিকালে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে.জে. মাহবুবুর রহমান (অবসরপ্রাপ্ত), ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

ad

পাঠকের মতামত