204455

‘ছাত্র রাজনীতি নেতা নয় এখন ক্যাডার বানানোর কারখানা’(ভিডিও)

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ জাতীয় পাটি(বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ছাত্র রাজনীতি নেতা নয়, ক্যাডার বানানোর কারখানায় পরিণত হয়েছে।

জিল্লুর রহমানের উপস্থাপনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান তৃতীয় মাত্রায় তিনি একথা বলেন। এছাড়া ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

আন্দালিব রহমান পার্থ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগে যেকোন ছাত্র সংগঠন হরতালের ডাক দিলে সারা দেশে সকল প্রতিষ্ঠানের ছাত্র সংগঠন হরতাল পালন করত। আজকে কেউ চিনেও না কে ছাত্রলীগ করে, কে ছাত্রদল করে। অসীম কুমার উকিলের এক কথার প্রেক্ষিতে আন্দালিব রহমান পার্থ আরও বলেন,এটা আর বইলেন ছাত্র রাজনীতি নেতা তৈরির কারখানা। কারণ ছাত্র রাজনীতিতে এখন ভালো কেউ আসছে না। যারা নেতাদের পিছনে ঘুরতে পারে। নেতাদের কথা শুনে তারাই নেতা হয়। এসব দেখে ভালো মেধাবী লক্ষ লক্ষ তরুণরা রাজনীতি থেকে দূর সরে যাচ্ছে। এই সুযোগে কীট-পতঙ্গ, ক্যাডার, গুন্ডাবান্ডারা ছাত্র রাজনীতি করে থাকে। তাই আর বইলেন ছাত্র রাজনীতি নেতা বানানোর কারখানা, ছাত্র রাজনীতি এখন ক্যাডার বানানোর কারখানায় পরিণত হয়েছে।

ad

পাঠকের মতামত