204280

জেলগেট থেকে ফিরে গেলেন ঢাবি শিক্ষকরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে এসে ফলের ডালাসহ কারা গেট থেকে ফিরে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী পাঁচ জন শিক্ষক।

রবিবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারা গেটে এসে খালেদা জিয়ারে সাথে দেখা করার অনুমতি না পেয়ে ফিরে যান এই পাঁচ শিক্ষক।

সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামের নেতৃ্ত্বে অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক নাসরীন, অধ্যাপক তাহমিনা আক্তার টফি ও অধ্যাপক সাবরিনা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে এদিন কারাফটকে যান। তারা অনেক সময় অপেক্ষার পর কারা কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে ফলের ডালা হাতে কারাফটক থেকে তারা ফিরে যান বলে জানা যায়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী হওয়ার পর গত ২৪ দিনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার জন্য ফলমূলসহ বিভিন্ন ধরনের খাবার নিয়ে কারাগেটে আসা-যাওয়া করছেন।

কিন্তু এখনো পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কয়েকজন আইনজীবী ও পরিবারের কয়েকজন সদস্য ছাড়া আর কেউ তার সাথে দেখা করার সুযোগ পাননি।

ad

পাঠকের মতামত