203733

সীমান্তে উত্তেজনা: দু’দেশের পতাকা বৈঠক

নিউজ ডেস্ক।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের উত্তেজনাকে কেন্দ্র কেরে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতকা বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সাত সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছে।

শুক্রবার ( ২ মার্চ) ঘুমধুম সীমান্তে বিকেল ৩টায় বিজিবি ও মিয়ানমার সীমান্তের বিজিপির সঙ্গে পতাকা বৈঠক শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ-মিয়ানমার তমব্রু সীমান্তে অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করে মিয়ানমার সেনাবাহিনী এরপর সেখানে তারা ফাঁকা গুলি ছুড়লে সেখানে চরম উত্তেজনা তৈরি হয়। এরপর বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলে মিয়ানমার রাজি হয়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের ওপারে দেড় শ গজের মধ্যে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সেনাসমাবেশ ঘটিয়েছে মিয়ানমার। এতে তমব্রু সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেওয়া প্রায় ৫ হাজার রোহিঙ্গার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তমব্রু সীমান্তে ফাঁকা গুলির শব্দ শোনা গেছে। এই তথ্য জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমেদ। তিনি বলেন, তমব্রু সীমান্তের শূন্যরেখায় থাকা রোহিঙ্গারা রাতে শোরগোল শুরু করলে সীমান্তের ওপার থেকে একটি গুলির শব্দ শোনা যায়।

ad

পাঠকের মতামত