৩ মন্ত্রীসহ আমি শিগগিরই পদত্যাগ করবো: এরশাদ
নিউজ ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন এইচ এম এরশাদ বলেছেন, বর্তমান মন্ত্রিসভায় জাতীয় পার্টির যে তিনজন মন্ত্রী রয়েছেন তারা সহ আমিও মন্ত্রীর পদমর্যাদায় আছি, আমরা শিগগিরই মন্ত্রিপরিষদ থেকে একযোগে পদত্যাগ করবো।
শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, পদত্যাগ করার ব্যাপারে আমরা ইতোমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা করেছি। চূড়ান্ত পদত্যাগ করা এখন সময়ের ব্যাপার মাত্র।
এ সময় বিএনপির সাথে জাতীয় পার্টির জোট করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। সম্পাদনায়: সজিব খান সূত্র : ডিবিসি নিউজ




