203739

কেন দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে না বাংলাদেশে?

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ থেকে যেসব শ্রমিক বিদেশে যাচ্ছে তাদের অর্ধেকেরও বেশি অদক্ষ। প্রশিক্ষণের আধুনিক সুবিধা এবং পর্যাপ্ত ট্রেনিং সেন্টার না থাকায় বিদেশে পাঠানোর মতো দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে না বাংলাদেশে। এছাড়া গ্রাম অঞ্চল থেকে যারা বিদেশে যাচ্ছে তারা অনেকেই প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে আগ্রহী নয়। বাংলাদেশে কেন দক্ষ শ্রমিক বানানো যাচ্ছে না এ প্রসঙ্গে বিবিসি বাংলায় এক সাক্ষাৎকারে কথা বলেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ বুর‌্যোর মহাপরিচালক সেলিম রেজা।

বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে সেলিম রেজা বলেন, আমাদের সরকার এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে শ্রমিকের দক্ষতা বাড়ানোতে। আগে যেমন আমাদের দেশে দক্ষ শ্রমিক গড়ার জন্য ৩৮টি ট্রেনিং সেন্টার ছিল। কিন্তু এখন প্রত্যেকটি জেলা মিলিয়ে মোট ৭০টি ট্রেনিং সেন্টার আছে। এছাড়া আমাদের সাথে শুধু আমাদের মন্ত্রণালয় না, আমাদের সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় এই স্কিল ডেভলপমেন্টের জন্য কাজ করছে। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই স্কিল ডেভলপমেন্টের যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। এছাড়া প্রধানমন্ত্রী তার কার্যালয়ে স্কিল ডেভলপমেন্টের একটা অথরিটি করেছে। যেটি সমস্ত মন্ত্রণালয়ের স্কিল ডেভলপমেন্টকে কোঅর্ডিনেট করবে এবং আমাদেরও ব্যাপক কার্যক্রম চলছে স্কিল ডেভলপমেন্টের।

কিন্তু তারপরও শ্রমিকদের দক্ষতার অভাবের কথা বলা হচ্ছে এবং ২০১৭ সালের দিকে কথা বলি সে পর্যন্ত যারা গিয়েছে সেই প্রতিবেদনে দেখতে পাবেন ফিলিপাইন থেকে কম শ্রমিক গিয়েছে, তারপরও তারা কিন্তু বেশি রেমিটেন্স নিয়ে আসতে পারছে। তাহলে এই অবস্থাটা কেন?

জবাবে তিনি বলেন, দেশে হোক আর বিদেশে হোক বেতন কিন্তু আপনার দক্ষতার উপর নির্ভর করে। আর ফিলিপাইন কিন্তু অনেক আগে থেকে দক্ষতা উন্নয়নের জন্য কাজ করছে এবং আমরাও কিন্তু এখন দক্ষতা বৃদ্ধির জন্য কাজ শুরু করেছি। আর আমরাও এখন দক্ষতার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছি এবং আমাদের দক্ষ কর্মী রেশিও কিন্তু বেড়ে গেছে।

আমাদের দেশ থেকে তো অনেক আগেই শ্রমিক যাচ্ছে তবে তাদের দক্ষতা বাড়াতে এতো সময় কেন লাগছে?

জবাবে তিনি বলেন, আগে ওইভাবে সতর্ক করা হয়নি। আমাদের যে কর্মীরা আছে তাদেরকে আমরা বলি দক্ষতা বৃদ্ধি করে বিদেশে যেতে তবে গ্রামের কিছু মানুষ আছে তারা যেনতেনভাবে বিদেশে যেতে চাই। তারপর আমরা যখন তাদেরকে প্রশিক্ষণের কথা বলবেন তারা কিন্তু প্রশিক্ষণ নিতে চায় না। আর কেউই কিন্তু অদক্ষ না। সবারই কিন্তু কোনো না কোনো দক্ষতা অবশ্যই আছে।
এছাড়া আমাদের দেশ থেকে যেসব নারী শ্রমিকরা যাচ্ছে তারা কিন্তু গৃহকর্মী হিসেবে যাচ্ছে। কিন্তু এইসব নারী শ্রমিকদের কেন দক্ষ শ্রমিক করে নিয়ে যাওয়া যাচ্ছে না?

জবাবে তিনি বলেন, আগে কিন্তু নারী শ্রমিকরা কোনো প্রশিক্ষণ ছাড়ায় বিদেশে যেতো, কিন্তু এখন তাদেরকে ৩০ দিনের একটি প্রশিক্ষণ দিয়ে বাইরে পাঠানো হচ্ছে। আর এই প্রশিক্ষণ আপনি চাইলে মোবাইল অ্যাপসেও নিতে পারেন।

ad

পাঠকের মতামত