203268

‘জাতীয় পুরস্কার পেলেও আনতে যাব না’ (ভিডিও)

বিনোদন ডেস্ক ।।

‘সেন্স অব হিউমার’ নামে একটি টেলিভিশন শো রীতিমতো শাহরিয়ার নাজিম জয়কে পাইয়ে দিয়েছে শীর্ষস্থান। অথচ এমনটা ভাবেননি জয়। কিন্তু নিজেকে আলোচিত বলতে নারাজ এই উপস্থাপক অভিনেতা। জয় বললেন, ‘আলোচিত নয়, বলুন সমালোচিত। নানা প্রান্ত থেকে সমালোচনার তীর ধেয়ে আসছে।’

এদিকে এবারের পর্বের অতিথি ছিল ঢাকাই চলচ্চিত্রের বিপদজ্জনক খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তার সোজাসাপ্টা কথা বলার ধরণ দর্শককে বেশ আনন্দ দিয়েছে। পাশাপাশি ডিপজলের কিছু যুক্তি বেশ হাস্যকরও ছিলো সেই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে ডিপজল অভিযোগ করেন-‘ফিল্ম এখন টিভি মিডিয়ার দখলে। এফডিসি থেকে টিভি মিডিয়া হটাতে হবে তাহলে ফিল্ম ফিল্মের জায়গায় থাকবে নাটক নাটকের জায়গায় থাকবে।’

তিনি আরও দাবি করেন, ‘নাটকের পরিচালকরা ফিল্মে সফলতা পায়নি, পাবেও না।’ এমনকি ‘আয়নাবাজি, ঢাকা অ্যাটাক’ এগুলোকে সুপারহিট ছবি বলতে নারাজ এই ভিলেন। এক্ষেত্রে তার যুক্তি ‘আয়নাবাজি’-র পুঁজি ফেরত আসেনি আর ‘ঢাকা অ্যাটাক’ মোটামুটি চলেছে।

এদিকে নিজের ‘দুলাভাই জিন্দাবাদ’-কে ডিপজল সাম্প্রতিক সময়ের সেরা গল্পের ছবি বলেন।

আলোচনার প্রসঙ্গক্রমে চলচ্চিত্রে দেশীয় পৃষ্ঠপোষকতা প্রসঙ্গে ডিপজল বলেন, ‘দেশের কোনো সরকারই চলচ্চিত্রের প্রতি সুনজর দেয়নি, দিলে আজকে এমন পরিস্থিতি থাকত না’।

এদিকে দুই যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রের সাথে আছেন ডিপজল। তর্ক বিতর্ক সমালোচনা ছাপিয়ে বেশ কিছু ব্যবসা সফল প্রশংসিত ছবিও তিনি উপহার দিয়েছেন। কিন্তু দেখা পাননি সর্বোচ্চ সম্মান জাতীয় পুরস্কারের। এ নিয়ে কিছুটা ক্ষোভও উগ্রে দিলেন ডিপজল।

তিনি বললেন, ‘জাতীয় পুরস্কার পেলেও আনতে যাব না। কারণটা হচ্ছে এ দেশে নিজের পুরস্কার নিজেই নিয়ে নেয়। পুরস্কারের প্রতি আমার কোনো আকর্ষণ নেই।’

ad

পাঠকের মতামত