‘মেসেঞ্জারে অনেক উল্টাপাল্টা বার্তা আসে’
বিনোদন ডেস্ক ।।
টিভি পর্দায় বেশ জনপ্রিয় এই প্রজন্মের অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাবিলা নূর। তবে এবার একটু ভিন্ন ভাবে আসলেন তারা। টিভি নয় এবার ইউটিউবের জন্য নির্মিত একটি নাটকে জুটি বাঁধলেন এই জুটি।
গীতিকবি আসিফ ইকবালের প্রযোজনা এই নাটকের নাম ‘ডোন্ট টাচ’। এটি রচনা ও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাটকটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর থেকে ভালো সাড়া পাচ্ছেন সাবিলা।
ভালোবাসতে হলে স্পর্শ করতে হবে এমন কোনো কথা নেই । ভালোবাসার মানে হলো, দুজন দুজনাকে শতভাগ বুঝতে পারা। এমন বার্তা নিয়েই নাটকটি নির্মিত।
এদিকে এই নাটকের দৃশ্যের মত সাবিলাও স্কুল জীবনে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন। তবে এই সময়ে এসে তিনি সাইবার ক্রাইমের শিকার। এ নিয়ে বেশ উদ্বিগ্ন সাবিলা। তিনি বলেন, এখন তো সাইবার ক্রাইমের শিকার হচ্ছি। মেসেঞ্জারে অনেক উল্টাপাল্টা বার্তা আসে।
জানা যায়, সাবিলা বর্তমানে শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন। সেখান থেকেই সময় বের করে নিয়মিত অভিনয় করছেন তিনি।




