203262

শ্রীদেবীকে মারতেন তার শ্বাশুড়ি : রাম গোপাল ভার্মা

বিনোদন.কম।।

বলিউড সুপারস্টার শ্রীদেবীর মৃত্যুতে আরো একটি বোমা ফাটালেন পরিচালক রাম গোপাল বর্মা। তিনি বললেন, শ্রীদেবীকে প্রকাশ্যে প্রহার করতেন তার স্বামী বনি কাপুরের মা। তাকে তিরস্কার করতেন ননদ। শ্রীদেবীর মৃত্যুতে তীব্র বেদনা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক চিঠি লিখেছেন রাম গোপাল। এতে তিনি এসব বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। তার ওই চিঠির শিরোনাম ‘মাই লাভ লেটার টু শ্রীদেবীস ফ্যানস’।

অনেকের কাছে শ্রীদেবীর জীবন ছিল যথার্থ। তার সুন্দর মুখশ্রী, চমৎকার মেধাবী মানুষ, দৃশ্যত তার একটি স্থিতিশীল পরিবার ছিল দুটি সুন্দরী মেয়েকে নিয়ে। বাইরে থেকে দেখে মনে হতো সব কিছুই চলছিল বাঞ্ছনীয় ও প্রত্যাশিতভাবে। কিন্তু শ্রীদেবী কি বাস্তবে অত্যন্ত সুখী একজন মানুষ ছিলেন? তিনি কি খুব সুখী জীবন যাপন করেছেন?

শ্রীদেবীর মার ব্রেনে অপারেশন করানো হয় যুক্তরাষ্ট্রে। কিন্তু সেই অপারেশন ভুল হয়। এতে তিনি মানসিক রোগি হয়ে যান। এমনই পথ পরিক্রমায় তার (শ্রীদেবীর) ছোটবোন শ্রীলতা গোপনে পালিয়ে যান। তিনি বিয়ে করেন তাদের এক প্রতিবেশীর ছেলেকে। মারা যাওয়ার আগে মা সব সম্পত্তি দিয়ে যান শ্রীদেবীর নামে। ফলে শ্রীদেবীর বিরুদ্ধে মামলা ঠুকে দেন শ্রীলতা। ওই মামলায় তিনি দাবি করেন, তার মার মস্তিষ্কবিকৃতি ছিল। তিনি সজ্ঞানে উইলে স্বাক্ষর করেন নি। সুতরাং এর প্রভাবে বিশ্বে কোটি কোটি মানুষ যে নারীকে প্রত্যাশা করে তিনি একা হয়ে পড়েন। তার পাশে শুধু থাকেন এক বনি কাপুর।

কিন্তু বনির মা শ্রীদেবীকে বাসায় কাজের মানুষ হিসেবে দেখতে থাকেন। লোকজনের সামনে প্রকাশ্যে তার পেটে ঘুষি মেরেছেন। এ ঘটনা ঘটেছে একটি পাঁচ তারকা হোটেলে। অভিযোগ, বনি কাপুরের প্রথম স্ত্রী মোনার সঙ্গে তিনি খারাপ আচরণ করেছেন। শুধু ‘ইংলিশ ভিংলিশ’ ছবির স্বল্প সময় বাদে এই পুরোটা সময় শ্রদেবী ছিলেন চরম মাত্রায় অসুখী একজন নারী। তার সামনে অনিশ্চিত ভবিষ্যত। তার ব্যক্তিগত জীবনে নানা চড়াই উৎরাই জীবনের ওপর গভীর রেখাপাত করে। এর বেশির ভাগই কষ্টের বা কুৎসিত। তা স্পর্শকাতর মানসিকতায় দাগ কেটেছে এই সুপারস্টারের। তাই তিনি কখনো শান্তিতে ছিলেন না।

ad

পাঠকের মতামত