200549

আবারও ভারতীয় হ্যাকারদের কবলে বিআরটিএ ওয়েবসাইট

নিউজ ডেস্ক।।

আবারও হ্যাক হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র ওয়েবসাইট। রোববার দুপুরে বিআরটিএ ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায় মূলপাতা ঠিক থাকলেও বিভিন্ন মেন্যুতে ক্লিক করলে ভারতীয় হ্যাকারদের তরফে একটি বার্তা ভেসে আসছে। যেখানে লেখা ‘বাংলাদেশের সরকার ও জনগণের সাথে আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের হ্যাকারদের সাথে আমাদের সমস্যা আছে। ভারতীয় ওয়েবসাইট থেকে তাদের দূরে থাকতে বলা হচ্ছে।’

হ্যাকারদের কবলে পড়া পাতাগুলোতে প্রবেশ করলে ‘জয় হো’ শিরোনামের একটি ভারতীয় গান বেজে উঠছে। এর আগে গত বৃহস্পতিবার রাতেও বিআরটিএ ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের দ্বারা আক্রান্ত হয়েছিল।

ad

পাঠকের মতামত