200293

অনশনরত প্রেমিকাকে রেখে অন্য প্রেমিকা নিয়ে উধাও প্রেমিক!

বর্তামন সমাজে প্রেম-ভালোবাসা এখন কমন বিষয়। অধিকাংশ ছেলে-মেয়েরাই এখন এই সম্পর্কের সঙ্গে নিজেদের জড়িত থাকেন। সম্প্রতি তেমনই একটি প্রেমের ঘটনা ঘটেছে জামালপুরে। যা শোনার পরে সবাই অবাক বনে যাবেন।

ঘটনাটি হলো- জামালপুরের দেওয়ানগঞ্জের দিঘলকান্দি গ্রামের আতিক হাসান বাবু তরুণ প্রেমিক হৃদয়ের এক তরতাজা যুবক। আর এই তরুণ প্রেমিক বাবুকে আপন করে পেতে নিজ বাড়িতেই অনশনে বসেছেন শেরপুরের এক প্রেমিকা।

জানা গেছে, ওই প্রেমিকার অনশন চলা অবস্থায়ই প্রেমিক বাবু তার অন্য আরেক প্রেমিকাকে নিয়ে উধাও হয়ে গেছেন। অন্য প্রেমিকার বাড়ি ইসলামপুরে বলে জানা গেছে। এই চাঞ্চল্যকর খবর স্থানীয়দের মাঝে বেশ আলোচিত হচ্ছে।

এ ঘটনার অভিযোগের ভিত্তিতে প্রেমিক বাবুর বাবা আলতাফ হোসেনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছেন দেওয়ানগঞ্জ থানা পুলিশ।

এবারের ভালোবাসার দিবসের ৪ দিন (১০ ফেব্রুয়ারি) আগেই থেকে দুই জন নিখোঁজ হন। অনেকেই ধারণা করছেন, বাবু তার ইসলামপুরের প্রেমিকাকে নিয়ে পালিয়েছেন নাকি তাকে অপহরণ করেছেন তা বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় অপহরণের অভিযোগ করেছেন দ্বিতীয় প্রেমিকার বাবা।

পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জের দিঘলকান্দি গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে তার কলেজ পড়ুয়া পুত্র আতিক হাসান বাবুর সাথে বিয়ের দাবিতে শেরপুর উপজেলা শহরের এক কলেজ ছাত্রী টানা ১১ দিন ধরে অনশন করছিল। এরইমধ্যে এক পর্যায়ে প্রেমিক আতিক হাসান বাবু অনশনরত শেরপুরের প্রেমিকাকে ফেলে ১০ ফেব্রুয়ারি ইসলামপুরের মোশারফগঞ্জ গ্রামের এক কলেজ ছাত্রীকে নিয়ে উধাও হয়ে হন। জানা যায়, এই মেয়েটিও তার প্রেমিকা।

১০ ফেব্রুয়ারির এ ঘটনার দুদিন পর ইসলামপুরের মোশারফগঞ্জ গ্রামের ওই কলেজ ছাত্রীর বাবা তার কন্যাকে অপহরণের অভিযোগে দেওয়ানগঞ্জ থানায় একটি অপহরণ মামলায় দায়ের করেন।

এরপর দেওয়ানগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) প্রেমিক আতিক হাসান বাবুর পিতা আলতাফ হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। তবে ‘অপহৃত’ ওই কলেজ ছাত্রী এবং ‘অপহরণকারী’ প্রেমিককে আজও উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে, স্থানীয় গণ্যমান্য সম্মানিত ব্যক্তিরা শেরপুরের প্রেমিকার অনশন ভাঙাতে সক্ষম হয়েছেন বলে এমনটাই জানা গিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মোশারফগঞ্জ গ্রামের অপহৃত কলেজ পড়ুয়া ছাত্রীর পিতা জানিয়েছেন, শেরপুরের মেয়েটিকে অনশন ভাঙানো হয়েছে বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ওসি একে এম আমিনুল হক জানান, অপহরণ মামলায় অভিযুক্ত হিসেবে প্রেমিকের বাবা আলতাফ হোসেনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে এবং মামলার প্রধান বিবাদি আতিক হাসান বাবুকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ad

পাঠকের মতামত