198785

১০ লাখ ডলার মূল্যের গাড়ি মাটি চাপা!

কি অদ্ভূত সিদ্ধান্ত! এক দুই লাখ নয়, ১০ লাখ ডলার মূল্যের নিজের বেন্টলে গাড়িটি মাটিতে পুতে ফেলতে চেয়েছিলেন ব্রাজিলের অন্যতম ধনী ব্যক্তি তানে চিকুইনহো স্কার্পা। শুধু যে সিদ্ধান্ত নিয়ে বসেছিলেন তা নয়, গাড়িটি গর্তে পুতে ফেলার জন্য গর্তও খুড়েছিলেন তিনি। তার এমন সিদ্ধান্তে তো সবার চোখ কপালে ওঠার অবস্থা।

অনেকে বিষয়টি বাঁকা চোখে দেখে বললেন, সংবাদ মাধ্যমের নজর কাড়তেই এমন সিদ্ধান্ত নিয়েছেন স্কার্পা। কেউ কেউ তার এমন কাজের বাজে সমালোচনা করতে ছাড়লেন না। কেউ কেউ বললেন গাড়িটি মাটিতে না পুতে কোনো দাতব্য সংস্থায় দান করে দিতে পারতেন। এতো গেলো সমালোচকদের কথা। কিন্তু এরপরে যা ঘটেছিল তা সত্যিই অনন্য এক ব্যাপার।

তিনি দামী গাড়িটি গর্তের কাছে আনলেও তা মোটেও গর্তে ফেলেনি। বরং একটা বিষয় মানুষকে বোঝাতে এমন অভিনয়ের আশ্রয় নিয়েছিলেন তিনি। কি সেই বিষয়টি যা বোঝাতে এমন করলেন স্কার্পা। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অন্যকে দান করার ব্যাপারে সতর্কতা বাড়াতেই এমন অভিনয় করেছেন তিনি।

স্কার্পা বলেন, ‘১০ লক্ষ ডলার মূল্যের বেন্টলে গাড়িটি গর্তে ফেলতে চেয়েছিলাম বলে অনেকে আমাকে দোষারোপ করছে। অথচ মানুষ আমার এই গাড়ির চেয়ে দামি সব জিনিস মাটি চাপা দিয়ে রাখছে। তারা মাটি চাপ দিচ্ছে কিডনি, চোখ, যকৃত সবকিছু। এটা খুবই বাজে ব্যাপার। অনেক মানুষ এই সব অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছে। অনেকেই তাদের ভালো প্রত্যঙ্গগুলো মাটি চাপা দিচ্ছে অথচ এগুলো অন্যের জীবন বাঁচাতে পারে।’

ad

পাঠকের মতামত