এনটিভির ‘রঙিন পাতা’য় আবু সুফিয়ান রতন ও রুনা খান
সোহানুর রহমান (সাহেদ):সাংবাদিক আবু সুফিয়ান রতন অভিনেত্রী রুনা খান এনটিভির বিনোদনমূলক ধারাবাহিক ‘রঙিন পাতা’ অনুষ্ঠানের অতিথি হয়েছেন । তাঁদের পর্বটি রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে। 
অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর। উপস্থাপনা করেছেন সোনিয়া হোসেন।
অনুষ্ঠানটি প্রসঙ্গে সাংবাদিক আবু সুফিয়ান রতন বলেন, ‘রঙিন পাতা অনুষ্ঠানটির পরিকল্পনা এক কথায় চমৎকার। এই অনুষ্ঠানে অনেক জনপ্রিয় তারকারা অতিথি হয়ে এসেছেন।
দর্শকও অনুষ্ঠানটি পছন্দ করছেন। অনুষ্ঠানে অতিথি হয়ে এসে খুব ভালো লেগেছে।’
অন্যদিকে, রুনা খান বলেন, ‘রঙিন পাতার অনুষ্ঠানের কিছু পর্ব আমি দেখেছি। আমার ভালো লেগেছে। আশা করছি, আমাদের আড্ডাও দর্শক পছন্দ করবেন।’




