198723

পরপুরুষের ছোঁয়া কোন চুড়ি পরতে পারবে না মুসলিম নারীরা!

ভারতের মুসলিম নারীদের উপর ফতোয়া জারি করেছে দারুল উলুম দেওবন্দ৷ পরপুরুষের হাত থেকে চুড়ি পরা যাবে না৷ সে মেলা হোক বা বাজারের চুড়ির দোকান কোথাও গিয়েই কোন পুরুষ দোকানীর হাত থেকে চুড়ি গলানো যাবে না। এটা করা মুসলিম নারীদের জন্য খারাপ৷ এই মর্মেই ফতোয়া জারি করেছে দেওবন্দ৷

জানা গেছে দেওবন্দের কাছে লিখিতভাবে একজন প্রশ্ন রেখেছিলেন ‘আমাদের এখানে চুড়ি বিক্রি ও চুড়ি পরানোর কাজ করেন পুরুষরাই৷ মুসলিম নারীদের চুড়ি পরতে বাইরে বেরোতে হয় এবং নিজের হাতে চুড়ি পরতে হলে নিজের হাত পরপুরুষের হাতে দিতে হয়৷ এ রকম ঘরের বাইরে বেরিয়ে বা ঘরেই অন্য পুরুষের হাত থেকে চুড়ি পরাটা ন্যায় সঙ্গত?

এই প্রশ্নের উত্তরে দারুল উলুম দেওবন্দের মুফতিরা বলেন ‘পরপুরুষের হাতে চুড়ি পরা অপরাধ ও অবৈধ৷ যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই এরকম পুরুষের হাত থেকে চুড়ি পরা, বা এরকম পুরুষের হাত থেকে চুড়ি পরার জন্য ঘরের বাইরে বেরোনো অপরাধ৷’

ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনও মুসলিম নারীকে প্রতিটি অচেনা বা পরপুরুষের সামনে ‘পর্দাশীল’ থাকতে হয়৷ যে পুরুষের সঙ্গে সেই নারীর রক্তের সম্পর্ক নেই তার সামনে মুখ দেখানোরও নিয়ম নেই৷ সেই নিয়ম মোতাবেকই এই ফতোয়া জারি করা হয়েছে৷

এই ফতোয়ায় যে কথা বলা হয়েছে তা হল ‘চুড়ি পরা অন্যায় বা দোষের নয়৷ কিন্তু সেই চুড়ি কোনো পর পুরুষের হাত থেকে যেন পরা না হয়৷ মুসলিম নারীরা বাজার থেকে চুড়ি বাড়িতে আনিয়ে নিন ও নিজে পরুন৷’ সূত্র: কলকাতা২৪x৭

ad

পাঠকের মতামত