198577

বউ বদলানোর জন্য বন্ধুকে চাপ, তারপর যা হল..

খবর পড়ার পর মনে হতেই পারে, এমন কারণের জন্য খুনও করা যায়! কিন্তু বাস্তবে ঘটেছে এমনটাই। বন্ধুর ঘ্যানর ঘ্যানর সইতে না পেরে খুনই করে বসলেন এক ব্যক্তি। ঘটনাটি মুম্বইয়ের।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গতকাল রইস আনসারি নামে এক যুবকের দেহ মুম্বইয়ের মালওয়ানির আকসা বিচে উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ এদিন দুপুর আড়াইটে নাগাদ কান্ডিভোলিতে অভিযুক্ত শাহরুখ আনসারিকে গ্রেফতার করে।

মালওয়ানি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রইস ও শাহরুখ পরস্পরের বন্ধু। একই এলাকায় থাকতেন তাঁরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রইস বার বার শাহরুখকে বউ বদলাতে বলছিলেন। এ ধরনের অদ্ভুত প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে আনসারি ধারালো অস্ত্র দিয়ে বন্ধুকে খুন করেন। কী কারণে বউ বদলানোর কথা বলছিলেন রইস, তা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয়। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

ad

পাঠকের মতামত