198574

সম্পদের সাগরে গোসল!

ধরুন, আপনি গোসল করছেন টাকা নদীতে কেমন হবে ব্যাপারটা? কি ভাবছেন ? টাকার আবার নদী হয় নাকি? হয়তো। এই যেমন এবার বাথটব ভর্তি নোট আর গযনার মাঝে আকন্ঠ ডুবে গোসল করলেন মালয়েশিয়ার এক কসমেটিক্স কোম্পানির সিইও দুতুক সেরিহাসিমজা ওটমান। আর তার এই সম্পদের পরিমান সামনে আসতেই রীতিমত সমালোচনা শুনতে হচ্ছে তাকে।

সম্প্রতি তিনি নিজের একটি বিলাশবহুল জীবন যাপনের ভিডিও ইনস্টগ্রামে প্রকাশ করার পরপরই তুমুল আলোচনা শুরু হয় তাকে নিয়ে।

সেই ভিডিওতে দেখা যায়, অর্থ আর গয়নায় ভরা একটি বাথটবে বসে আছেন তিনি। আবার নিজের ল্যাম্বরঘিনি গাড়ির চারপাশে নেচে নেচে ঘুরছেন তিনি।

অর্থের এই রকম প্রদর্শন দেখে অবাক অনেকেই। এমনকি হাসিমজার ‘গায়ের চামড়া চীনের প্রাচীরের থেকেও মোটা’ বলে তার বিরুদ্ধে তোপ দেগেছেন অনেকে। তবে হাসিমজার দাবি যে অর্থের প্রদর্শন নয়, কঠোর পরিশ্রম করলে জীবনে যে সাফল্য পাওয়া যায়, সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি।

ad

পাঠকের মতামত