198536

রোববার ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছে বিএনপি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে থাকায় তাকে ছাড়াই এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার বিকেল ৫টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার দিনগত রাতে খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। একই সঙ্গে তার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং ২ কোটিরও বেশি অর্থদণ্ড দিয়েছেন আদালত।

ad

পাঠকের মতামত