197872

৫ দিন ফোন দিতে নিষেধ পরী মনির

৫ দিন ফোন দিতে নিষেধ করলেন হালের ক্রেজ পরী মনি। না, সিনেমা বা অন্য কোনো কাজে ব্যস্ত নন নায়িকা। ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

জ্বরের বিষয়টি নিশ্চিত করেন পরী মনি নিজেই। বুধবার সন্ধ্যা থেকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে রয়েছেন তিনি।

পরী জানান, শরীরে প্রচণ্ড ব্যথা ও দুর্বলতা অনুভব করছেন। চিকিৎসকদের পরামর্শ মেনেই এখন বিশ্রাম নিচ্ছেন।

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়ে শুভাকাঙ্ক্ষীদের আগামী ৫ দিন ফোন দিতে নিষেধ করেছেন। প্রয়োজনে মেসেজে যোগাযোগ করতে বলেন।

এদিকে সম্প্রতি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির সবুজ সংকেত পেয়েছে পরী মনি অভিনীত আলোচিত সিনেমা ‘স্বপ্নজাল’। পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।

এছাড়া সম্প্রতি নতুন দুটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন এ নায়িকা। এর মধ্যে রয়েছে দীপংকর দীপনের নাম প্রকাশ না হওয়া সিনেমা ও রফিক শিকদারের ‘ওপারে চন্দ্রাবতী’।

ad

পাঠকের মতামত