শিশুকে হত্যা পর মায়ের আত্মহত্যা, জানা গেল হৃদয় বিদারক ঘটনা
রাজধানীর সবুজবাগ থানার আহমেদাবাগ এলাকায় শিশু কন্যাকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। তবে এই আত্মহত্যার নেপথ্যে কি করুণ কাহীনি সেটা সামনে এল এবার। আর সেই কাহীনি হল স্বামীর সাখে নিজেরই ছোট বোনের পরকীয়া সম্পর্ক।
প্রতিবেশীরা জানিয়েছে, রংপুরের পীরগাছার বাসিন্দা মামুন ও শান্তনা। এক সন্তানের জননী শান্তনার সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলেন মামুন। প্রেমের টানে তারা দুজনই বাড়ি থেকে পালিয়ে ঢাকা আসেন। সবুজবাগ এলাকার আহমেদবাগে নতুন করে সংসার গড়েন। বেশ ভালোই চলছিল তাদের সংসার।
ইলেকট্রিক ও ইন্টারনেটের মিস্ত্রির কাজ করত মামুন। শান্তনা কাজ করত গার্মেন্টসে। সুখের সংসারে ঘর আলো করে আসে কন্য সন্তান। গত চার মাস আগে শান্তনার ছোট বোন স্বর্না বেড়াতে আসে আপুর বাসায়। তারপরই ধীরে ধীরে ঘনিষ্ট হয়ে যায় শালী ও দুলাভাই। একটা সময় তারা পালিয়ে যায় অন্যত্র। এদিকে স্বামীর সাথে ছোট বোনের পালিয়ে যাওয়া মেনে নিতে পারেনি শান্তনা। কষ্ট সইতে না পেরে সোমবার রাতের কোনো এক সময় তিনি নিজের অবুঝ কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে ওড়না দিয়ে টিন শেডের ঘরের বাঁশের আড়ায় ঝুলে আত্মহত্যা করেন।




