193832

ইরিন নয় মৌসুমীর বোন অধরা

বিনোদন ডেস্ক : ইরিন জামানের কথা আছে নিশ্চয়। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সবাই জানেন তিনি চিত্রনায়িকা মৌসুমীর ছোটবোন। কিন্তু সম্প্রতি জানা গেলে অন্য খবর। ইরিন না মৌসুমীর ছোটবোন আরেক চিত্রনায়িকা অধরা খান।

আর বিষয়টি জানাজানি হয়েছে এফডিসিতে শুটিং হওয়া আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির সেটে। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন বাপ্পী চৌধুরী ও নতুন নায়িকা অধরা খান। আর ছবিতে অন্যতম চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। এখানে অধরাকে দেখা যাবে মৌসুমীর বোন হিসেবে।

এদিকে শুধু পর্দায় নয়, শুটিংয়েও বড় বোন মৌসুমীর স্নেহে সিক্ত অধরা। বললেন, ‘আমি সত্যি বিস্মিত তার মতো এত বড় তারকার এমন স্নেহ পেয়ে। তার আন্তরিক ব্যবহারে মুগ্ধ হয়েছি। তার কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতাও পাচ্ছি। সত্যি বলতে আমি যেন বড় বোন পেয়েছি।’

এর আগে অধরা শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘মাতাল’ ছবিতে অভিনয় করেছেন। তবে কোনও ছবিই এখনও পর্দায় আসেনি। ‘পাগলের মতো ভালোবাসি’ এখন সম্পাদনার টেবিলে আছে আর ‘মাতাল’ ছবির শুটিং প্রায় শেষ।

ad

পাঠকের মতামত