আরও আগে মাইলফলক হতো ওপেনার হলে : সাকিব
স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।১০ বছর সাত মাসেরক্রিকেট ক্যারিয়ারে সাকিব যেটা করেছেন,তার চেয়েও প্রায় দুই বছর কম সময় নিয়ে একইরেকর্ড গড়েছেনতামিম ইকবাল।তামিমের চেয়েএকটু দেরিতেএ মাইল স্পর্শ করা নিয়ে সাকিব বলেন, স্বাভাবিকভাবে একজন ওপেনার যেমন রান করতে পারে, ৫ বা ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে সেই রান করা সম্ভব না ।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্মেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেও তা জানা ছিল না এই অলরাউন্ডারের। সাংবাদিকরা মাইলফলকের কথা স্মরণ করে দিলে, এ নিয়ে সাকিব বলেন বলেন, তাই নাকি আলহামদুল্লিাহ! দেখুন এমন একেকটা ল্যান্ডমার্ক ছুঁতে পারলে অবশ্যই ভালো লাগে। চেষ্টা থাকবে আরও যত বেশি করতে পারি। সব সময় হয় না। আবার সব সময় হবেও না, সেটাও নয়। এখন ভালো হচ্ছে। চেষ্টা থাকতে হবে আরও কত দ্রুত মাইলফলকগুলো ছোঁয়া যায়।
সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে (৩৭ রান ও ৩ উইকেট) অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেন সাকিব। শুক্রবারও শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে ৬৭ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেন। টানা দুই ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, দলের জন্য কন্ট্রিবিউট করা তো সব সময় ভালো একটা ফিলিংস। শেষ দুই দিন ধরে ভালো পারফরম্যান্স হচ্ছে ব্যাটিং-বোলিং সব বিভাগেই। আলহামদুল্লিাহ চেষ্টা থাকবে এটা যেন ধারাবাহিকভাবে করতে পারি।




