বিয়ের আগেই সংসার করছেন নাবিলা
আগামী এপ্রিলে বিয়ে করবেন বলে ঘোষনা দিয়েছিলেন অভিনেত্রী নাবিলা। পাত্র দীর্ঘ ১৮ বছরের প্রেমিক জোবাইদুল হক যিনি পেশায় একজন ব্যাংকার। এখন চলছে বিয়ের প্রস্তুতি। তবে বিয়ের আগেই সংসার শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী।
তবে এই সংসার হবু বরের সাথে নয়, টিভির পর্দায়। তবে এই নাটকে অভিনয় করবেন এই দুই প্রেমিক জুটিই। এ দু’জনকে ‘সংসার’ নামের একটি নাটকে দেখা যাবে। ভালোবাসা দিবস উপলক্ষ্যে নাটকটি নির্মাণ করবেন মিজানুর আরিয়ান। ১৮-২১ জানুয়ারির মধ্যে শ্যুটিং হবে বলে জানা গেছে।




