190166

আওয়ামী লীগের নেতা হতে পারবেন না শাকিব, কিন্তু…

ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান। চলচ্চিত্রে বেশ দাপটের সাথেই কাজ করে যাচ্ছেন। বহির্বিশ্ব ও তার বেশ সুনাম। চলচ্চিত্রে সেরা হলেও রাজনিতীর মাঠে সেরা হওয়া হলো না তার। কেননা আওয়ামী লীগের নেতা হতে পারবেন না শাকিব খান।

মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আমি নেতা হবো’ ছবিটি। তবে উত্তম আকাশ পরিচালিত এই ছবিটির কিছু অংশ সেন্সরের কাটা পড়েছে। কিছু অংশের ব্যাকগ্রাউন্ড মুছে দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

সেন্সর সূত্রে জানা গেছে ‘আমি নেতা হবো’ ছবির বেশ কিছু দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরলে কোন সমস্যা নেই, কিন্তু সরাসরি কোনো দলের সমর্থন করা যাবে না।

এ প্রসঙ্গে সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক নাসিরুদ্দিন দিলু বলেন, ‘ছবির দৃশ্যে দেখা যায়, শাকিব খান নেতা হওয়ার জন্য মঞ্চে বক্তৃতা দিচ্ছেন। তাঁর পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ব্যবহার করা হয়েছে। কেউ যদি কোনো সিনেমার গল্পে রাজনীতি নিয়ে আসতে চান, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ছবিতে এই জাতীয় নেতাদের ছবি ব্যবহার করায় মনে হচ্ছে, শাকিব খান বোধহয় আওয়ামী লীগের নেতা হচ্ছেন। আমাদের সেন্সর বোর্ডের নিয়ম অনুযায়ী ছবিতে অদৃশ্য কোনো দলের নাম দিতে হবে। সরাসরি কোনো দলের পরিচয় দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘ছবির গল্পে শাকিব খান নেতা হতেই পারেন। কিন্তু তিনি আওয়ামী লীগের নেতা হতে পারবেন না। যে কারণে আমরা কিছু দৃশ্যের ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো মুছে ফেলার নির্দেশ দিয়েছি।’

প্রসঙ্গত, ‘আমি নেতা হবো’ ছবিটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কমল প্রমুখ।

ad

পাঠকের মতামত