গুলশানে যেভাবে প্রেমিকাকে হত্যা করল প্রেমিক!
রাজধানীর গুলশানে এক প্রেমিক তার প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই প্রেমিকার নাম লিমা (২০)। ছুরিকাঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
গুলশান থানা পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, গত বছরের ৩১ ডিসেম্বর দুপুরে গুলশান ২ নম্বর এলাকায় একটি বিউটি পার্লারে ডিউটিরত অবস্থায় ছিলেন লিমা। এসময় প্রেমিক আরমান পার্লারের ভেতরে ঢুকে লিমাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।




